দর্শন ও মনস্তত্ত্ব

চিন্তাবিন্দু

১. আমার মাথায় হাত রেখে বলো, আর কখনও মিথ্যে কসম খাবে না।

২. সময় কাটাতে কাটাতে যখন ক্লান্ত লাগবে, তখন কিছুটা সময় নষ্ট করেই দেখো, ভালো লাগবে।

৩. তোমাকে ঘৃণা করতেও আজকাল ক্লান্তি হয়, তবে কি আমার মৃত্যু খুব কাছাকাছি?

৪. আমাকে ভুলে থাকতে কতটা দাম দাও? ঋণ নিতে হয় না তো?

৫. এই পৃথিবীটাই তোমার নামে লিখে দিলাম, কারণ আমি আর এখানে থাকব না।

৬. তোমার মাকে বলে দিয়ো, আমার মা তাকে ক্ষমা করে দিয়েছেন।

৭. জন্ম দিয়ে জন্ম পেলে, না কি মৃত্যুর দ্বারপ্রান্তে এসে জন্ম পেলে?

৮. তুমি কেবলই ছুড়ে ফেলার পাত্র। তোমাকে ভালোবাসা যায় না।

৯. তোমার শার্টের কলার চেপে ধরে বলব, "আর ভালোবাসি না।"

১০. ঘৃণার চেয়ে উত্তম দূরে চলে যাওয়া, আর দূরে যাওয়ার চেয়েও উত্তম ভুলে থাকতে পারা।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *