Bengali Poetry (Translated)

বরং বিশ্রাম নাও

দেখাও তবে...
কোথায় আগুন আছে তোমার?
তুমি কি সেই আগুনের আধার,
যা নেভাতে পারে এই শীতল হৃদয়
একনিমিষেই?




তুমি কি জানো
কী সহজেই
মানুষের পথ পেরোবার রাস্তা
ডুবে যায়
ভালোবাসা পেয়ে হারালে?




তুমি সত্যিই কি পারবে
এনে দিতে আঁজলা ভরে
পিপাসার জল?
পারবে কি চিনে নিতে
অমৃতের ঝরনাধারা?




এইসবের কিছুই
তুমি পারবে না তো?
ছেলে, তুমি বরং বিশ্রাম নাও!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *