Bengali Poetry (Translated)

রুপোর বেশে

ভাবছি ভীষণ, কাঁদছি বসে,
কথা শোনালে হেসে হেসে।
সব ফুরিয়ে গেল‌ই শেষে;
স্বর্ণ পেলাম রুপোর বেশে।




ব্যথার দাম জেনেও দরাদরি;
শুনবেই, যেন আছে কড়াকড়ি!
পাড়ায় পাড়ায় বিষ ছড়াছড়ি,
শেষে দিতেই হলো গলায় দড়ি!




কান্না ফেলে হাসতে গেলে
অশ্রুফোঁটা ডানা মেলে।
সবটা এবার ছেড়েই এলে?
এতটা সাহস কোথায় পেলে?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *