Bengali Poetry (Translated)

ফুরোয় জীবন

ঠিক আগের মতোই,
তোমার হৃদয় আমার হৃদয়ের একটি কথাও গ্রহণ করবে না।
আমার হাসি কি কান্না, কোনোকিছুই তোমায় কখনও ছোঁয়নি, ছোঁয় না আজ‌ও।

এভাবেই একদিন আমার সমস্ত আয়ু ফুরিয়ে যাবে।
আমার এইসব অনুভূতি, এইসব গান, এইসব আবেগ...
এর সব‌ই হারিয়ে যাবে কোনও এক অন্ধকার গর্ভে,
যেখানেও তুমি থাকবে না ভুল করেও!

যে জীবন ফুরোবে তোমায় না পেয়েই,
সেই জীবন ফুরোচ্ছে তোমার সঙ্গেই!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *