Bengali Poetry (Translated)

আমার যা আছে

আমার কিছু ব্যর্থতা আছে---
জীবনের কাছে।
আমার কিছু সাফল্য আছে---
ভবিষ্যতের কাছে।
আমার কিছু কষ্ট আছে---
অতীতের কাছে।
আমার কিছু পাওনা আছে---
বর্তমানের কাছে।
আমার কিছু ঋণ আছে---
আদিপুরুষের কাছে।
আমার কিছু অনুভূতি আছে---
মনের কাছে।
আমার কিছু ভালোলাগা আছে---
আলেয়ার আলোর কাছে।
আমার বেঁচে থাকার কিছু রসদ আছে---
তোমার কাছে।
আমার একটা ব্যক্তিগত তুমি আছে---
আমার কাছে।


Sushanta Paul
লেখাটি শেয়ার করুন

One response to “আমার যা আছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *