Bengali Poetry (Translated)

আমার মুখের মুখোমুখি

আমার সারাটা দিনের সারাটি ক্ষণই,
সারারাতের দীর্ঘপ্রহরই,
আমার অস্তিত্বের সব সবটা ঘিরেই,
তুমি রয়ে গেছ ঠায় আমাকেই ছুঁয়ে।


আমার বেপরোয়া কথার টুকরো বাহানা,
সাথে জানতে-চাওয়া বারণে-থাকা আরও কিছু কথা,
এর আদ্যোপান্ত...পুরোটা জুড়েই,
তুমি মিশে গেছ আমার আমি’টা ছুঁয়ে।


আমার শতাব্দী পেরিয়েও তোমায় পাবার প্রার্থনা,
আর থমকে-যাওয়া কিছু অকারণ সময়,
বারে বারে ভুল করেও মেলাতে আবার,
তুমি রয়ে গেছ আমার সময়যাত্রার সমগ্র ছুঁয়ে।


আমার ভুলতে কিছুতেই না-পারা খণ্ড স্মৃতির গাথা,
আর ধুলো জমে-ওঠা মনের দুয়ার,
সবটাই ঠিক যেমন আছে, রাখতে তেমনই,
তুমি রয়ে গেছ আমার চোখের উঠোনে লেপটে থেকে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *