Bengali Poetry (Translated)

সঙ্গে চল্‌

জলছবি,
রাতপাখি,
কল্পনার গল্পে ছল,
একবার বল্‌…
সঙ্গে চল্‌!


রূপকথা,
মায়াগাথা,
রংমশাল ফিকে লাল,
একবার বল্‌…
সঙ্গে চল্‌!


রৌদ্রমন,
মনকেমন,
কাননবাসিনীর নয়নে জল,
একবার বল্‌…
সঙ্গে চল্‌!


বাজে কাঁকন,
কাকল দুচোখ,
স্টেশনের চত্বরে ফাঁক,
একবার বল্‌…
সঙ্গে চল্‌!


রূপসজ্জা,
কনকলতা,
শেষট্রেনের জানলায় শোক,
একবার বল্‌…
সঙ্গে চল্‌!


কাগজের নৌকো,
সাতসুরে গাঁথা,
সাগরপানে নদীর টান,
একবার বল্‌…
সঙ্গে চল্‌!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *