Bengali Poetry (Translated)

সেই মেয়েটি

 
সেই মেয়েটিকে ভালো কি বেসেছো কখনও,
যে মেয়ে কখনও বলে না কিছুই,
এমনকি রেগে গেলেও যার কণ্ঠস্বরটি ওঠে না উঁচুতে এতটুকুও?
  
চলতে পথে, যার পায়ের নূপুর বাজে না ভুলেও
তার নম্র চলার ধরন দেখে...সমীহ করে,---
সে মেয়েটি থামাবে কী করে
তোমার ত্রস্ত হৃদয়ের ক্রমস্পন্দন,
কিংবা তোমাদের অনাগত শিশুর ক্রন্দন?
  
দরোজায় কড়া না নেড়েই ঢোকে যে মেয়ে তোমার ঘরে,
পাছে তোমার ঘুম ভেঙে যায়...
তাকে ঘরে আদৌ ঢোকাবে কি না,
কোনও অবসরে...ভাবতে বোসো! 
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *