Bengali Poetry (Translated)

সার্থকতা যেন দীর্ঘশ্বাসেই



কিছু দৃশ্যের সৌন্দর্য
ফ্রেমে বন্দি করা যায় না,
কিছু অনুভূতি
ভাষায় ব্যক্ত করা যায় না,
কিছু মুহূর্তের রেশ
সমাপ্ত হয় না।

স্বপ্নের পিছে ছুটেই
চাপা পড়ে থাকে—শত কষ্ট;
তবেই...
এ বৃষ্টি কান্না শেখায়,
তুমি শেখাও বাঁচতে;
এই লেখাই শেখায়—
নিঃশ্বাসের আকস্মিক স্বল্পতার
সার্থকতা...যেন দীর্ঘশ্বাসেই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *