ভালোবাসা তবুও ব্যাখ্যা করা যায়, কিন্তু তোর স্পর্শ!—এর স্থিতি কেবলই আমার কল্পনায় প্রকট ছিল; তুই একেবারে কবিতার মতন—আমি শুধু তোর দিকে তাকিয়েই থাকি...
তোর প্রতি এক অন্যরকম মুগ্ধতায় পরিপূর্ণ দৃষ্টি রাখি; তোকে বিদায় বলব কী করে? অন্তত, আমাদের শেষটায় সুন্দর কিছু মুহূর্ত ছিল—এটাই অনেক; এই ভেবে ছুটি নিলাম।
আমি সবসময়ই চেয়েছিলাম...তোর হাসিমুখটাই শেষ পর্যন্ত দেখব; আমি এখনও...তোকে আমার সবকথা লিখি না, সব কিছু যে বলতে হয় না—একঘেয়েমি বাড়ে ওতে।
যা-কিছু ছেড়ে যাওয়া আমার জন্য সহজ...তার কোনোটাতেই তুই নেই। কিন্তু...যেতে চাইলে সেক্ষেত্রে সম্পূর্ণ একলাই যেতে হয়... কাউকে সাথে নেবার কোনো সুযোগ থাকে না।
চোখগুলো ক্লান্ত হয়ে আসে ভারি—যতক্ষণ দেখি তোর-আমার দূরত্বটুক।
সম্পূর্ণ একলাই
লেখাটি শেয়ার করুন