Bengali Poetry (Translated)

সমর্পণের উত্তরপত্র


আমি তোমার কাছে দিয়েছিলাম—
আমার অনুভূতির আঘ্রাণ।
যত্নে রাখতে পেরেছিলে?

আমি তোমার কানে ফিসফিসিয়ে বলেছিলাম—
আমার সর্বশেষ আবদার।
নিঃশ্বাসে ধরে রাখতে পেরেছিলে?

আমি তোমার কাছে রেখেছিলাম—
আমার বদ্ধ মনের শেকল।
মুক্ত করতে পেরেছিলে?

আমি তোমার কাছে খুঁজেছিলাম—
নিজ আত্মার সাজ।
গ্রহণ করতে পেরেছিলে?

আমি তোমার কাছেই শুনেছিলাম—
শূন্যতার আর্তনাদ।
নিঃশব্দে ভালোবাসতে পেরেছিলে?

আমি তোমাকেই ভেবেছিলাম—
আরাধ্যের বাতিঘর।
মুহূর্তে যাপন করেছিলে?

আমি তোমার কাছে পেয়েছিলাম—
শ্রেষ্ঠত্বের স্বাদ।
দূরত্ব ঘোচাতে পেরেছিলে?

আমি তোমার কাছেই চাইলাম—
প্রণয়ের অবসান।
সুখের ঠিকানা পেয়েছিলে?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *