বাংলা কবিতা

সমকক্ষ



অসহ্য রকমের সুখের অনুভূতি জাগে,
যত বার তুমি আমায় স্পর্শ করছ!

মুহূর্তেই অস্থির হয়ে ওঠে,
বিষাদময় পুরোনো স্মৃতির সৌন্দর্য যত;
অস্বস্তি বাড়ে...
দীর্ঘ অপেক্ষায় রেখেছি অনুশোচনা শত,
মস্তিষ্কে জমাট বাঁধে এক ভয়ানক আতঙ্ক।

অদ্ভুত এক কোমলতা ঘিরে ধরে
এ শরীরের সমস্ত...
অপারগতার স্বীকারোক্তিকে।
ধীরেই অবশ হতে থাকে...
মাংসপিণ্ডের তেজী কণ্ঠস্বরগুলো—
অনেক হয়েছে শাস্তি, এবার থামো।

অযথা স্পর্শ করতে থাকি...
তোমার হৃদয়ের ক্ষতগুলো—
আমি আশ্বস্ত হই,
তুমিই আমার একমাত্র সমকক্ষ।

অনেকটা সময় আমার হয়েই কাটিয়ে দিলে;
ভেবে নিয়ো, এ সময়টার একাধিক বার...
আমাদেরকে ভীষণ প্রয়োজন ছিল।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *