: আজ কি তোমার মনটা খুউব খারাপ?
: কেন এই একই কথা বলছ তখন থেকে?
: বলো না, কী হয়েছে?
: সব কথা কি তোমায় বলতে হবে?
: ব্যক্তিগত কোনো কথা তো জানতে চাইনি!
: সমস্যাটা ব্যক্তিগতই।
: আচ্ছা, আমাদের দেখা হবার দিন তুমি অমন অন্যমনস্ক ছিলে কেন, বলো তো?
: কই, না তো!
: এর আগেও এমন করেছ...তোমার কি কোনো পরিবর্তন হতে নেই?
: আমি ভীষণ মনোযোগী হয়ে পড়লে...তোমায় ভালোবাসব কী করে!
: বাড়ি চলে যাও, সন্ধে হয়েছে।
: তোমার সাথে আরও কিছুক্ষণ থাকতে দেবে?
: থেকে আর কী করবে?
: সন্ধে তো প্রতিদিনই হয়, তোমার দেখা কি রোজ মেলে?
সন্ধে নামার ফাঁকে
লেখাটি শেয়ার করুন