Bengali Poetry (Translated)

সঙ্গে থেকে যাই

হেরেছি অনেক, এবার জিতেই ছাড়ব, বুকভরা কত আগুন,
তোমার স্বপ্নে দিন গুনেছি, নিয়ে কৃষ্ণচূড়ার ফাগুন।




কথা বলছে মুখ‌ই আমার, শরীরটা তো জেতার নেশায় মত্ত,
হার-জিত সব‌ই মিথ্যে ভেবেছি, এক তুমিটাই ছিলে সত্য।




ভণিতা দেখালে, মিথ্যে শোনালে, বললে বেরিয়ে যেতে;
না থাকলে আমি, সময়ে-অসময়ে এমন কার বুকে লাথি দিতে?




হাসছ শুনে? হাসো তবে। কেঁদো না যেন ভুলেও,
খেয়াল করলে দেখতে পাবে, কাঁটা থাকে ফুলেও!




আমি কয়টা কাপড় পরি, আর ক'টাই-বা ভাত খাই!
একটা মানুষ বাঁচেই ক'দিন? নাহয় সঙ্গে থেকে যাই?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *