Bengali Poetry (Translated)

সকাল আর জুঁইফুল

এই সকাল আর জুঁইফুল।
টুকরো টুকরো কিছু ভুলচুক।
মান অভিমান, কিছু বাহানা।
ভুলতে তোমায় একটুও পারি না!


পাশ ফিরতেই ডুবি কাব্যে।
আগলে তোমায় কাছে রাখতে।
আমার না-বলা সব বাক্যে।
লিখতে তোমায় তা-ও ভুলি না!


বেপরোয়া কোনও ঢিমে সন্ধে।
লক্ষ্মীপ্যাঁচার নেশা নেশা চোখ।
আমার উত্তাল ঝড়-ফোয়ারা।
তোমায় আমি ছাড়বই তো না!


স্তূপে ধুলো জমায় বইয়ের পাতারা।
সেই পুরনো পাখির ডাকের ইশারা।
আমার কলম-খাতা---ওরা আনমনা।
তবু তোমায় আমি হারাবই না!


এই ফাগুনে প্রেম জমে না।
বিকেল আর মনেও থাকে না।
আমার বসন্তটা আর কাটে না।
তাই তো তোমায় আর ছাড়ি না!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *