Bengali Poetry (Translated)

যে আসেইনি কখনও

তাকে আর বিশ্বাস কোরো না।
তার অপেক্ষায় আর থেকো না।
এমন নয় যে,
সে তোমাকে আর ভালোবাসে না।
সত্যটা হচ্ছে এই,
সে তোমাকে কখনও ভালোবাসেনি।

যে এসে চলে গেছে,
তার ফেরার অপেক্ষায় থাকা যায়।
কিন্তু যে আসেইনি কখনও,
তার বেলায় যে "ফেরা" বলে কিছু নেই!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *