কথোপকথন

যাযাবরের গাঁটরিতে



: এবার আমাদের দূরত্বটা অনেক বেশি বাড়বে, নয়তো একেবারেই কমবে। তুমি কী চাও?
: সবটা আমার হাতে নেই।
: কেন অজুহাত দিচ্ছ?
: তুমি কি এভাবে আমাকে ভালোবাসতে চাইছ?
: কথা পেঁচিয়ো না।
: সহজ করেই তো বললাম...
: তোমার সাথে থেকে যাবার অন্তত একটা কারণ তুমি দেখাতে পারো?
: না, নেই। তুমি যেতে পারো...
: এভাবেই কাটাবে জীবনটা, এ-ই তো?—লক্ষ্যহীনভাবে, উদ্ভট এক যাযাবরের মতন।
: কাটাব তোমাকে ভালোবেসেই...জীবনটা কাটিয়ে দেবার জন্য, এর থেকে বেশি যোগ্যতা আমার প্রয়োজন হবে না কখনও।
: তুমি সত্যিই অসহ্য; তোমার সাথে থাকা যায় না—কেউই পারবে না।
: তুমি ভেবো না...কেউ কখনও ছিলও না।
: সময় নষ্ট করা আমার খুবই অপছন্দ!
: জানি; তুমি শুধু ভালো থেকো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *