Bengali Poetry (Translated)

মেয়েটি এখন

সম্পর্কের প্রস্থানে
মেয়েটি যখন কাঁদল,
মরু হলো নদী
তার চোখের জলে।




নদী দিল ধুয়ে
তার সমস্ত বিষাদ
এবং অনুশোচনা।




মেয়েটি আজ...
শুধুই মরু।
বসন্তেও
চারিদিকে ওর
মাঘের হাওয়া!




মেয়েটি এখন
সারাদিনই
কীসের যেন
ক্ষুধায় কাঁপে...
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *