Bengali Poetry (Translated)

মায়াবী ইচ্ছেরা

 প্রিয়,
 বৈকালি চাঁদের উষ্ণ প্রেমে আমায় তুমি নাম ধরে ডেকো।
 ভরা-জোছনায় পিছলে-পড়া কৃষ্ণচূড়ার ডালে ডালে তুমি রং হয়ে ঝোরো।
 তুমি আমার গান হয়ো, হয়ো বনলতার স্মৃতি।
  
 প্রিয়,
 বাউলের উদাস-হাতে তুমি একতারা হও, হও জীবনানন্দের ‘ঘাস’।
 ছোট্ট এক নৌকোই নাহয় হলে, হও পদ্মানদীর ঢেউ।
  
 তুমি হয়ো ধূসর সন্ধে, মধ্যরাতের ঝিঁঝিঁ,
 হয়ো একপশলা বৃষ্টিশরীর, কিংবা উড়ে-যাওয়া এক ডাহুক।
  
 প্রিয়, তুমি প্রেম হও, হও বেদনার প্রলেপ।
 হও খয়েরি চিঠির খাম, কখনওবা অলেখা এক গান।
 হলেই নাহয় আমার মাতাল জীবন, কিংবা একটি দিনের যাপন! 
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *