বাংলা কবিতা

ভ্রান্তিসন্ধি



হঠাৎ করেই আমার ভেতরে কী যেন হয়...
কেউ ফিসফিস করে বলে ওঠে—
যা শুনছ, এর কোনো কিছুই সত্য নয়।
ভ্রান্তি এড়িয়ে...
কতদূর‌ই-বা সামনে এগোনো যায়?

হঠাৎই আমার বাহিরজুড়ে...
সব কলরব থেমে যায়,
যেন নিস্তেজ গলায় জবানবন্দি দেয়—
ভালোবাসাই ঘোচাবে মৃত্যুর ভয়;
এই আমিটাই যেন বিশ্বস্ত এক সঙ্গীরূপে
তোমার অনুভূতিতে মিশে যাই।

হঠাৎ এই প্রতিযোগিতার ভিড়ে...
নিজেকে অবাঞ্ছিত মনে হয়,
ফিকে লাগে নিজের পরিচয়—
যা পেয়েছি, তার কিছুই কি আমার নয়?

হঠাৎই বুকের ভেতরটায় কে যেন
শ্বাসের পরতে পরতে পাথরচাপা দেয়—
এর সবটাই কি প্রায়শ্চিত্তের দায়?

হঠাৎ জলের অভাবে দু-চোখ...
অপূর্ণই থেকে যায়—
যেমন তলানিতেও প্রাপ্তি লুকিয়ে রয়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *