গল্প ও গদ্য

ভ্রান্তির ঋতু



আমার আত্মার একাংশ স্বাভাবিকভাবেই, কাউকে ভীষণ শক্ত করে আঁকড়ে ধরে বাঁচতে চায়—
আমি এমন মানুষের খোঁজ এখনও পাইনি।

তবে, কখনো কখনো ভুলবশত মনে হয়েছিল... তুমিই সেই মানুষটি। এ কি শুধুই আমার ভ্রান্তি?

মুহূর্তেই সেই অদ্ভুত চোখজোড়া আমার সামনে স্পষ্ট হলো! তোমার শরীরে আমারই মতন এক অদৃশ্য রোগ ধরা দিল, যা থেকে পরিত্রাণ এত সহজে মিলল না। সেই থেকে নিজেকে ক্ষতবিক্ষত করতে করতে ভুলেই গিয়েছিলাম— আমারও কষ্ট হয়।

অনুভূতিহীন তো কেবল পাথরগুলোই হয়।
প্রচণ্ড আঘাতেও অটল; কিংবা ভাঙতে যে-পরিমাণ সময় ব্যয় হয়, তা কম নয়—
ওই পরিমাণ সময় আজকাল মানুষ মানুষকে দিতে চায় না।

আমার মনে হয়, তোমার সম্মতিতে নিছকই এক ভুলে জর্জরিত গল্পের পাতায়, আমায় জুড়ে নিয়েছিলাম—এর আর কোনো প্রয়োজন নেই।

ভাগ্য সুপ্রসন্ন হলে নিশ্চিতভাবেই, সেই লেখকের সন্ধান আমি পাবো—তুমিই কি সেই মানুষটি? তুমি নও, তাই না?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *