বাংলা কবিতা

ভালো থেকো, ভালোবাসা

ভালো থেকো, ভালোবাসা।
অভিমানে, অনুযোগে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
অনুনয়ে, অনুতাপে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
ভালোলাগায়, কাছেআসায় ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
লাজুকলতায়, কল্পকথায় ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
কন্যার সোনালিআশ্লেষে, লজ্জাবতীর লাজবর্ষণে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
সুন্দরীশ্রেষ্ঠার লাবণ্যে, রজনিকান্তর সংকোচে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
গোলাপের পাপড়িতে, কামিনীর সৌরভে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
প্রিয়ংবদার কথার ভাঁজে, শুচিস্মিতার হাসির খাঁজে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
সুচরিতার মায়াজালে, রূপকথার রূপনগরে ভালো থেকো।


ভালো থেকো, ভালোবাসা।
দুর্দান্ত আবেগমথিত প্রেমটানে, বুকপকেটের কলমপ্রসূত ডাকবাক্সে ভালো থেকো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *