গল্প ও গদ্য

ভাঙা কাচের গান



মানুষের খুব বেশি কাছে যেতে নেই, তাই না?
মানুষকে খুব বেশি জেনে ফেললেই বোধ হয় সেই মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়?
আমরা যাকে চাই, তাকেও কি খুব বেশি জানা উচিত?
আচ্ছা, একটা মানুষের নিজের জন্য ঠিক কতটা স্পেস লাগে?

মানুষের চেয়ে জঙ্গল ভালো।
গাছের সাথে রোজ কথা বলি, তারা কি আমার কথাগুলো সৃষ্টিকর্তার কানে পৌঁছে দেয়?
আমার কেন জানি মনে হয়, আমি স্রষ্টার কাছে নিজের কথা পৌঁছাতে পারছি না। আল্লাহকে এত ডাকি, এত বেশি ডাকি, তবুও আজ কত বছর হয়ে গেল, আল্লাহ আমার কোনো ইবাদতের উত্তরই দিলেন না। কী জানি, না কি আমিই শুনতে পাই না, দেখতেও পাই না!

আচ্ছা, অনেকে বলে, আমি নাকি খুব বেশি আবেগী। আমি কি সত্যিই অনেক আবেগী?
কাচের টুকরোর মতো একটু আঘাতেই ভেঙে যাই?
আমি এত বেশি কষ্ট পাই কেন?
আমার থেকেও অনেক বেশি কষ্টে কি মানুষ নেই? তারাও কি আমার মতো কষ্ট নিয়ে, আঘাত নিয়ে বেঁচে নেই? তাহলে তারা কীভাবে পারে? আমি পারি না কেন?

আমাকে কি আরও সহ্য করতে হবে?
সহ্য করেই যেতে হবে?

যা থাকে না, তা জোর করে ধরে রাখতে গেলে নিজেরই ভীষণ ক্ষতি। তবু মন তো মানতে চায় না!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *