Bengali Poetry (Translated)

প্রস্থানের নিভৃত সংশয়ে



বুকের ভেতরের ঝড়টা থামছে না কেন?
স্থিরচিত্তেও যেন—
আমি দ্বিধান্বিত।

তুমি আমার অশ্রুজুড়ে থেকো না—
এ স্মৃতির ভারবহনে আমি ব্যর্থ।

তুমি আমায় দেখে অনুমান করতে পারছ—
আমার এ ক্ষতবিক্ষত হৃদয়...
আরোগ্যের অযোগ্য?

তুমি আমায় আর ছুঁয়ে দেখো না—
চিরস্থায়ী প্রস্থানের নিভৃত সংশয়ে,
আমার অস্তিত্ব বিপন্ন।

তুমি কি জানো,
আমাদের আর কতটা পথ
একসাথে হাঁটতে বাকি ছিল?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *