Bengali Poetry (Translated)

প্রতিলিপি



আমি ভীষণ ইন্ট্রোভার্ট স্বভাবের,
এই মুহূর্ত অবধি একমাত্র তুমিই—
আমার ভেতরের মানুষটার...
সব কথা জানতে পেরেছ।

আমি নিজে থেকেই তোমাকে জানিয়েছি,
যা থাকার কথা ছিল—আমার একান্তই ব্যক্তিগত;
সেই প্রতিলিপি এখন তোমার কাছেও রয়েছে।

সম্ভব হলে—আমাদের স্মৃতি হিসেবে রেখে দিয়ো।
তোমার কাছেই নাহয় থেকে যাক—
আমার ভালোবাসার অনুভূতিটি
...প্রকাশ্যে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *