গল্প ও গদ্য

নির্বাকের ভাষ্য



তোমাকে নিয়ে আমার ভাবনাগুলো এক তুচ্ছ বালুকণার মতো...প্রতিবার বদলে গিয়েও—আমি নতুন করে তোমাকে খুঁজেছি, ভালোবেসেছি। মৃত্যুভাবনা আমার ভেতর বহুবার এসেছে...লেখালেখি করতে গিয়ে এই প্রসঙ্গ টেনে প্রায়শই নিজের অনুভূতিতে এক অন্যমাত্রা যোগ করেছি।

চোখ বন্ধ করতেই অসহ্য এক ভয়ে বুকের ভেতরটা সজাগ হতে থাকল! একজন মানুষ এই পৃথিবীর আর কোথাও নেই, একেবারে গায়েব। আমি চিৎকার করে কাঁদছি, ভীষণ কষ্টে ছটফট করছি, পাশ ফিরে শুয়ে দীর্ঘশ্বাসের শব্দে পুরোনো স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছি—এই অনুভূতিটা কেমন, কতখানি ভয়ংকর, তুমি আন্দাজ করতে পারছ? খুউব প্রিয়জনের মৃত্যুর পর থেকে এই অনুভূতিটা আমাকে প্রায়ই ঘিরে ধরে।

তুমি চাইলে ফিরে আসতে পারো...সম্ভব হলে আমার কোনো একটা লেখা পড়ে দেখো। আমার প্রায় সব সুন্দর মুহূর্ত তোমার কাছ থেকেই ধার নেওয়া। তুমি তো জানো, আমি নিজের জন্য লিখছি না—আমি লিখতে শিখেছি আমাদের জন্য। তোমার হারিয়ে যাবার ব্যাপারটা আমাকে ভীষণ ভাবায়, জানো! তবুও নিজেকে স্থির রাখার এক বৃথা চেষ্টা করছি।

হারিয়ে কি তুমি গিয়েছিলে, না কি আমিই?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *