Bengali Poetry (Translated)

নিরাকারে অগ্নিস্নান



শব্দের প্রয়োজন ফুরিয়েছে,
নৈঃশব্দ্যে হয়েছে পদার্পণ—
একীভূত আত্মার জাগরিত প্রতিভূ
অনুভূতির রূপরেখায় খচিত।

এই দেহ আমার আশ্রয় নয়, আজন্ম—
তবু এই ব্রহ্মাণ্ডে
আমিই চিরন্তন সত্য।

এক অম্লান ছায়ার সন্নিকটে
হয়ে ওঠো তুমি মুক্ত;
ধ্বংসাত্মক দৃষ্টিশক্তির অগ্রসরে,
তুমি অগ্নির মতোই উদ্দীপিত।

নির্বাক আঁধার পেরিয়ে—
শাশ্বত মৃত্যুর পীড়া হয়ে ওঠে...আবির্ভূত
আত্মচৈতন্যের প্রামাণ্য সাক্ষ্য।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *