Bengali Poetry (Translated)

নিজের চেয়েও বেশি

কিছুতেই আমি বুঝিনে তোমাকে!
যেন কোনো এক হেমন্তের কুয়াশাভরা অস্পষ্টতায়,
তুমি একসমুদ্র বিস্ময়! তুমি যেন এক
রহস্যময় অন্ধকার সমুদ্রের বিস্তার
আমার চিন্তায়।




আমার…একাগ্র আগ্রহভরা, নম্র-কোমল-সুন্দর ইচ্ছেটা
আহত হয়; হয় রক্তাক্ত করুণ যন্ত্রণায়,
ছটফট করে মরে…অনেকক্ষণ ধরে।




পরক্ষণেই আমার মনে হয়, যেন
একধরনের প্রবল দুর্বলতা, চরম অক্ষমতা, একটা ব্যর্থ প্রকাশ্যতা
লজ্জায় মুখ লুকোয়। হয়তো আমি
যেমন জেনেছি, তেমন নয়; আবার
যেমন বুঝেছি, তেমনও নয়।




শুনে রাখো…
তোমাকে আমি জানতে চাইনে আর,
আবেগের নির্ভরতায় চাইনে বলতে—
আমার চেয়ে তোমাকেই বেশি
জানতে পেরেছি আমি!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *