Bengali Poetry (Translated)

নিঃস্ব চিঠির দীর্ঘশ্বাস



প্রশস্ত পথে এক চঞ্চল মুখ,
নিষ্প্রাণ শিরা-উপশিরায় তোমার গতিবিধি—
আলিঙ্গনে প্রিয় সুরের মেলবন্ধন,
নিভৃতে অশ্রুর আত্মকাহিনী।

তোমার হাসির সহস্র ধ্বনি
আমার ক্লান্তিকর এ যাত্রার
একমাত্র সঙ্গী,
যতটা—
কাঁটার অনুবর্তনে স্বয়ংসম্পূর্ণ
গোলাপের পাপড়ি।

তোমার বুকের গভীরে
রয়ে গেছে আমার নিঃস্ব চিঠি,
তোমার দীর্ঘশ্বাসে
আমার মুক্তি।

আমার গভীর ক্ষতে
রেখেছ যখন তোমার ঠোঁট,
অসহ্য সুখের অনুভূতি এল প্রকাশ্যে—
অপ্রাপ্তিতে মুহূর্তবন্দি এই আঁধার ঘর,
ছোঁবে তোমায় কী উপায়ে?

অজানা ভয়ে তাকিয়ে
কেন খোঁজো আমায়?
ভয় পেয়ো না—
এই কথন থাক নিঃশব্দে সুপ্ত,
এই ব্যাধির নেই নিরাময়,
তবু থেকে যেয়ো আমার হৃদয়ে সুস্পষ্ট—
এই চোখে এখনও আক্ষেপের অর্ঘ্য।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *