Bengali Poetry (Translated)

নিঃসঙ্গতার আনন্দ




কিছু সময় নাও,
চিন্তার সাথে একা হয়ে বসো।
তারপর…
সময়কে ছেড়ে দাও,
তার সাথে চিন্তাকেও।

প্রথমে মনে হবে… অসম্ভব;
কিন্তু আসলে তা নয়।
শান্ত সচেতনতায়
শুধু স্থির থেকো, নীরব থেকো।
কথা বলতে ইচ্ছে করবে,
মতামত দিতে ইচ্ছে করবে;
তবুও দিয়ো না।

ধৈর্য আর অভ্যাসে
উন্মোচিত হয় এক বিস্ময়কর অন্তর্দৃষ্টি।
বাঁচতে হলে মানুষের তা লাগে।

মনের সীমার বাইরে
অপেক্ষা করছে—
নিঃসঙ্গ পরিশুদ্ধি।
এই শুদ্ধতা…
অর্জনের নয়, গ্রহণের।

লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *