১।
তোমার মাঝে এমনই বিলীন হলাম—
নিজেকে হারিয়ে অনন্তে গিয়ে নিজেকেই ফিরে পেলাম!
২।
আমার প্রতিটি নিঃশ্বাসের রেশ তোমার সাথেই বাঁধা।
৩।
তোমাতে এতটাই হারিয়ে গেলাম যে,
এ সাক্ষাৎও নিয়তির লেখা মনে হলো।
৪।
তোমার টানে আগুনের স্রোতও
নির্বিকার চিত্তে পেরিয়ে এসেছি।
৫।
তুমি আমার প্রার্থনায় মিশে-থাকা আলোকশিখা।
৬।
তো বলো, আমার কল্পনা থেকে আত্মার গভীরে আসার সফরটা কেমন ছিল?
ভেতরে আসতে গিয়ে কোনো কষ্ট পাওনি তো?
৭।
তুমি আমার আলোর আয়না।
৮।
প্রেম সেই আত্মার পাঠ,
যে জীবন নিয়ে গর্ব করে!
৯।
সে-ই কিনা আমার মলম হতে চায়,
আমার ক্ষত হওয়ারই যোগ্য যে নয়!
১০।
তুমি আমার প্রার্থনার সুরক্ষিত অন্তঃপুর—
যেখানে কোনো সন্দেহ প্রবেশ করে না।
নিঃশ্বাসে, প্রার্থনায়, অনন্তে
লেখাটি শেয়ার করুন