আমার তো একটাই পালানোর মতো জায়গা আছে—'তুমি', 'তুই', কিংবা হয়তো 'আমি নিজেই'। আত্মার কোনো সম্বোধন হয় নাকি?
দূরত্ব তবে কীসের?—সেখানে একাকিত্ব বলে যে আর কিছুই থাকে না।
নিঃশ্বাস নিতে কষ্ট হলে আমরা কী করি? বাঁচার চেষ্টা কতখানি করি?—সর্বোচ্চটুকু, এই তো? সেই মুহূর্তটায় যে-সত্যের কাছাকাছি ছুটে যাই, সশরীরে নয়—চৈতন্যের তাড়নায়, সে-ও কি তবে তুমি, না আমি নিজেই?
ক্ষণিকের সুখের স্পর্শে কখনো-বা আমি জাগতিক খোলসে আটকে যাই, ভীষণভাবে, ভয়ংকর আসক্তিতে!
সর্বস্ব ত্যাগ করে তৎক্ষণাৎ তুমি স্পর্শ করো আমায়—তোমার চরণে অসহায়ত্ব লুকিয়ে, মুক্ত হই অপরিমেয় শুদ্ধতায়।
না-দেখার জ্বর
লেখাটি শেয়ার করুন