আমি ক্ষমতা, যা ক্ষতবিক্ষত।
আমি মায়াভরা উন্মাদনা।
আমি প্রেমিক কিন্তু উদার।
আমি কৃষাণী, আবার ভাতঘুমও।
আমি অহংকারী, একই সাথে ক্রীতদাসী।
আমি অতিউৎসুক, যেন ক্ষুধার্ত।
আমি সেই আরাম, যা ঘুম কেড়ে নেয়।
আমি আগুন, আর সাথে জলও।
আমি বৃষ্টির সাথে বেড়ে-ওঠা দারিদ্র্য।
আমি কৌতুকের সাথে হেসে-ফেলা কান্না।
আমি উল্কাপিণ্ডের মতোই নরম।
আমি শক্তি; হ্যাঁ, মাটিও।
আমি তক্তপোশের ওপর পড়ে-থাকা রক্তজবা।
আমি ত্রিশূল, তবু শান্ত।
আমি গোধূলি, সাথে আবার আঁধারও।
আমি নারী কিংবা মানুষ।
আমি তুই, তুমি কিংবা আপনাদেরই কেউ।
নারী কিংবা মানুষ
লেখাটি শেয়ার করুন