গল্প ও গদ্য

নষ্ট পেন্ডুলামের ছায়া



আমায় খোঁজো না তুমি বহুদিন হলো!

সেদিন দু-জন কফিশপের এককোণে তিনকোনা টেবিলে মুখোমুখি বসলাম যখন, তখন গাছের আড়ালে থেকে ঘষা-কাচ ভেদ করে রক্তিম আলো এসে পড়ছিল তোমার মুখে; রক্তিম কিন্তু নরম আলো।

ঘড়ির নষ্ট পেন্ডুলাম যদি বেজেই যায় ভুল সময়ে!
আমি অসহায় বিস্ময়ে তাকিয়ে আছি। বলতেই পারো, ভয়ে—হারিয়ে ফেলার ভয়ে।

জানি না, কোন আশংকায় তটস্থ আমি প্রশ্ন করে বসি তোমায়, 'ঈশ্বরের কী মানুষ হবার লোভ হয়?'
তুমি বললে, 'মানুষের মাঝেই ঈশ্বর!'

বুঝলাম, আপাতদৃষ্টিতে এখানে আমরা দু-জন, অথচ আত্মায় আমরা একইজন।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *