recent post

দরোজাটি

তবে কি আমি
সেই দরোজাটির মতন,
যাকে ঠেলে
রুমের ভেতর ঢুকে পড়লে
কিংবা বাইরে বেরিয়ে গেলে
যার বলার থাকে না কিছুই?

...আরও স্পষ্ট করে বললে,
যার বলার কিছু আছে কি নেই,
তা নিয়ে পরোয়া করে না কেউই?

ভাবো যদি এমন করেই,
তবে জেনে রাখো,
আমি সেই নীরব মানুষটি,
যে একদিন ঠিকই
নিজের সমস্ত অবয়বে
ঝুলিয়ে রাখবে সেই নোটিশবোর্ড,
যেখানে লেখা: বিদেয় হ‌ও!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *