Bengali Poetry (Translated)

তোমাকে খুঁজে না পেলে




বৃষ্টিতে ভিজে তোমায় ছুঁয়ে থাকলে—
ভীষণ বেপরোয়া লাগে।
মনে হয়, আমার পুরো শরীরে…
তোমার দেওয়া সুখটুক সাজিয়ে রাখি।



তুমি যখন তোয়ালে দিয়ে খুউব যত্ন করে—
আমার ভেজা চুলগুলো আলতো করে মুছে দাও…
তখন মনে হয়, এই পৃথিবীর
সবচেয়ে সৌভাগ্যবান মেয়েটি আমি।



তুমি যখন তোমার হাতটা—
ভীষণ জ্বরের ঘোরে…
আমার কপালে ছোঁয়াও,
মনে হয়, তোমার বুকের ভেতরটা
অজস্র বার স্পর্শ করে আসি।



তোমাকে খুঁজে না পেলে…
আমি কোনো কাজে মন বসাতে পারি না।

লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *