Bengali Poetry (Translated)

তুমি তবু স্পর্শ হলে না



তোমাকে নিঃশব্দে ডাকলাম,
মুচকি হেসে পাশ ফিরে তাকালে—
তবুও তোমার যন্ত্রণা ছুঁতে দিলে না।

তোমার শরীরজুড়ে থাকতে চেয়েছিলাম,
উন্মত্ততায় অন্ধ হয়ে—
তবু তোমার অতৃপ্তি আমার কাছে প্রকাশ করোনি।

তোমাকে প্রণয়ের সাক্ষী করলাম,
নিঃশ্বাসে ঠোঁট ছুঁয়েছিলাম—
তবুও তীব্র স্পর্শের আত্মগ্লানিতে
আমার চোখের পাতা ভিজে উঠতে দিলে না।

তোমাকে দিলাম নির্ঘুম শতাব্দীর পত্র,
উপেক্ষা মেনেও—
ক্লান্ত প্রহরের দীর্ঘশ্বাস
আমার স্মৃতিতে গেঁথে দিলে না।

নীরবে আমি প্রস্থান করলাম,
যন্ত্রণায় দগ্ধ হয়েও—
তোমার ঠিকানাটা বুকে লিখে দিতে মন চাইল না।

"ভালোবাসি" বলেছিলাম তোমাকে,
পুরোনো অভ্যেসে থেকেও—
তবু মৃত্যু-পূর্বাভাসটুকু
আমার কান অবধি পৌঁছাতে দিলে না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *