Bengali Poetry (Translated)

ছায়া ছুঁতে চেয়ে



ফিরব বলেই কি এত আঁকড়ে ধরি?

দেখো, আমি জানি—
সেদিন তুমি আমায় আঁকড়ে ধরতে চেয়েছিলে;
যেদিন আমি অপারগ, অসহায় দৃষ্টিতে—
কেবল কিছুক্ষণ তোমাকে ছুঁয়ে দেখেই
তৎক্ষণাৎ ফিরে এসেছি।

তার চেয়েও বেশি কিছু
সেদিন আমি সত্যিই পারিনি।

তোমারও কি কখনো
আমার ওপর অভিমান হয়েছিল?
আমি তো খোঁজ নিয়েছি তোমার—
তবু, তোমার অভিমানে আমার জন্য
যে-শূন্যতা তুমি আগলে রেখেছিলে,
তার নিঃশব্দ নিয়ম ভাঙতে পারিনি আমি।

তোমাকে দেখতে পেয়েছি আমি।
ওখানেই দাঁড়িয়ে থাকো—
এই কথাটা বলেই
তোমায় আরও কিছুক্ষণ
আমার দৃষ্টিতে বন্দি রাখতে চাই।

আমি তোমাকে ভীষণ ভালোবাসি—
এই কথাটা...
তোমাকে পেছন থেকে জড়িয়ে
আস্তে আস্তে বলতে খুব ইচ্ছে করে।

আসব?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *