বাংলা কবিতা

ছায়াসঙ্গী



হাজার বার নিজেকে দোষারোপ করার চেয়ে—
দূরত্ব ভালো।

অসংখ্য বার জিতে যাওয়ার চেয়ে,
নিজের কাছে একবার পরাজিত হওয়া শ্রেয়।

আবেগের চাষ করার থেকে—
পরগাছা আঁকড়ে ধরে বেঁচে যাওয়া স্বভাবজাত।

নিয়মের তোয়াক্কা না করেই—
একসাথে কাটানো মুহূর্তগুলো ভিড় বাড়াল;
তবুও, তারা জানল না, আমি কী ভীষণ একা!

যেদিন সবটুকু ভালোবাসা...
অবহেলায় পরিণত হলো,
আমি ভাবলাম—এর থেকে উপহাসই ভালো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *