Bengali Poetry (Translated)

খামখেয়ালি

চুমু খাওয়া আলতা-পায়ে,
প্রেমাতুর চোখে রোদের ভাংচুর।
তপ্ত সুখের ছোঁয়া সারাগায়ে,
তোমার বুকের উঠোন আর কদ্দূর?




লজ্জারাঙা চোখজোড়া ওই,
খুঁজছে যাকে, নামটা বলো।
সেই মেয়েটি আমি কি নই?
সয় না দেরি, চোখ তো মেলো!




কতই-বা সহ্য হয় হেঁয়ালি?
জীবন বোধ হয় যাবেই কেটে।
তবু রয়ে যাচ্ছ এই খামখেয়ালি?
আমার বুকটা দেখো...যাচ্ছে ফেটে!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *