Bengali Poetry (Translated)

কখনো দেখা হলে



তোমার বুকের খাঁচার আহত পাখিটি—
আজ আমার কাছে এসেছিল,
ঠোঁটের কোণে এক চিরকুট বাঁধা...
এতক্ষণ সেই চিঠিটাই পড়ছি!

শুনেছি, বদলে গেছ তুমি,
শুধু মুছতে দাওনি—
তোমার হদয়ে আঁকা আমার প্রতিচ্ছবি।

কোনো এক ছায়াপথ ধরে—
তুমি এসেছিলে আমার কাছে নীরবে,
হয়তো আসন্ন মায়ায় আবদ্ধ হতে নয়...
শুধুই জানাতে আমায়—
ভালো আছ তুমি।

ফুরিয়ে যাইনি আমি...
তোমার প্রতীক্ষায় রোজ থাকি,
কখনো দেখা হলে—
লুকিয়ে রেখো না তোমার হাসি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *