Bengali Poetry (Translated)

কখনও দেখা না হোক

আমাদের কথা হোক; আরও জানা হোক...অনন্ত কবিতায়, কাব্যে, গল্পে, লেখায়।

আমাদের আলাপ হোক অদেখায়, আমাদের দেখা হোক অশরীরে।

আমাদের কখনও দেখা না হোক, আমাদের কখনও বিচ্ছেদ না হোক।

আমরা অনন্তকাল থেকে যাব একসাথে... না থাকায়, না দেখায়, না পাওয়ায়।

আমাদের কোনোদিনই মিলন হবে না,
আমাদের কোনোদিনই বিচ্ছেদ হবে না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *