গল্প ও গদ্য

এক-অক্ষরের পাপ



ভীষণ অনুশোচনা হয় মাঝেমধ্যেই...তোকে কিছুই দিতে পারলাম না, এই ভেবে;
সত্যিই কি আমার কিচ্ছু দেবার ছিল না!

দমবন্ধ লাগে যত বার ভেবেছি—আমার ইচ্ছেগুলো পায়ে মাড়িয়ে, তুই ভীষণ বিরক্তি নিয়ে সামনের দিকে ছুটে যাচ্ছিস, এই বুঝি তোকে এক্ষুনি হারিয়ে ফেলব!

জীবনটাকে কখনো কখনো স্বাভাবিকভাবে দেখা হয়ে ওঠে না, হাঁপিয়ে যাই, পালিয়ে যেতে ইচ্ছে করে; তবুও, আমার কোনো কষ্ট নেই, জানিস তো! তোকে ছেড়ে থাকতে পারি না—ব্যস! এইটুকুই।

তোর কি মনে হয় না, আমিও ঠিক একইভাবে চেষ্টা করেছিলাম তোকে ভালোবাসার? একদিন আচমকাই তোর মনে হবে—আমি তোকে ঠিক যতখানি চেয়েছিলাম, তার সবটুকুই আমার করে পেয়েছিলাম।

তোর চোখেমুখে লেপটে থাকে...
আমায় নিয়ে আঁকা বিশ্বস্ত স্বপ্নগুলো,
আমাদের একসাথে থাকার আকাঙ্ক্ষা যত বার দেখি তোর নিঃশ্বাসের লোমকূপে—এর থেকে এক-অক্ষর বেশি চাইলেও কি ভীষণ পাপ হবে?

নিঃসঙ্গতায় মৌন থাকে আমাদের সত্য,
আর কত ভুল হবে প্রতিনিয়ত?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *