Bengali Poetry (Translated)

একগুচ্ছ অভিমান



এই চিঠিটা পড়লে
তুমি জানতে পারবে—
তোমাকে ছুঁয়ে-যাওয়া...
একরাশ অনুভূতির নাম,
তোমার অপেক্ষায় থাকা...
পুরোনো হিসাব-নিকাশ।

এই পথে থমকে দাঁড়ালে
তুমি টের পাবে—
তোমার বুকে জমে-থাকা...
কষ্টের তীব্র আভাস,
আমার জন্য রাখা...
একগুচ্ছ অভিমান।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *