গল্প ও গদ্য

এই একজীবনেই

একজীবনে কত কত পুরুষের প্রেমে পড়লাম, মুখ ফুটে বলতেই পারলাম না।
একজীবনে কত কত পুরুষের কামে পড়লাম, সতীত্ব খোয়াবার ভয়ে প্রপোজ করতেই পারলাম না।
একজীবনেই কত কত পুরুষের উপর ক্রাশ খেলাম, স্বীকার‌ই করলাম না।
একজীবনে কত কত পুরুষ শরীর ছুঁতে চাইল, কোনো মেসেজের‌ই স্ক্রিনশট রাখলাম না।
এই একজীবনে ঠিক কত পুরুষকে নিবিড়ভাবে স্পর্শ করেছি, অকপটে বলে ফেলতে পারলাম না।
একজীবনে কত কত পুরুষকে পরাধীনতায় বেঁধে ফেলতে চেয়েছি, তার হিসেবই দিতে পারব না।
এই একজীবনেই কত কত পুরুষের পরাধীনতায় নিজেকে বাঁধতে চেয়েছি, সেই সংখ্যাটা প্রকাশ করতে পারব না।
একজীবনে কত কত পুরুষকে অবহেলা করেছি, হয়তো তাদের ক্ষমা পাবো না।
এই একটা জীবনে কত পুরুষের অবহেলা পেয়েছি, তা কাউকেই খুলে বলার সাহস পাবো না।
 
আবার এই জীবনেই যে একজন পুরুষের মন ছোঁয়ার সাধনা করেছি, বেঁচে থাকতে এই কথা তাকে কখনও বলে যেতে পারব না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *