Bengali Poetry (Translated)

উপেক্ষার ভার




আমার আজকাল নিঃশ্বাস নিতেও
ভীষণ কষ্ট হয়!
শেষ কবে বু্কভরে প্রশান্তি ছুঁয়েছি...
মনে পড়ে না,
শেষ কবে তোমায় দেখেছি...
স্মৃতিতে আসে না।

আজকাল আমি সারাক্ষণই জেগে থাকছি;
চোখ বন্ধ করলেও—
বিন্দুমাত্র ঘুম আসে না,
অস্থিরতা কাটে না;
শুধু ভাবি, তুমি আমার খোঁজ নাও না।

এই ভুলে-ভরা জীবনটাও
একদিন থমকে দাঁড়াবে,
যে-ক্ষণে তুমি শুধুই—
আমাকে ভালোবাসবে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *