হারিয়ে-যাওয়া একটি সুন্দর সময়ের কথা...
মনে পড়তে থাকল!
আমার জীবনটা বড়ো জটিল;
তুমি আর আমায় শর্ত দিয়ো না—
এমনিতেই এ জীবনের সমীকরণ
মেলাতে আমি পারি না।
আমি অপ্রস্তুত হই—
তোমার আহ্বানে সাড়া দিই,
কিন্তু আমার দেবার কিছুই নেই।
আমি প্রতিবার ব্যর্থ হই...
ভ্রূক্ষেপে তোমায় ছুঁই,
অথচ একবিন্দুও ক্লান্তি নেই।
আহ্বানে অপ্রস্তুতি
লেখাটি শেয়ার করুন