বাংলা কবিতা

আলোর অভিসার



এসো...তোমার প্রিয় রঙে মিশে যাই,
খুব মায়াবী জোৎস্নার বেশে—
তোমার শরীরে নরম আলো ছুঁইয়ে যাই।

চলো...কবিতা হয়ে যাই,
গভীর আকুলতায় সুখের অশ্রুতে—
তোমার নামে এক-শো পদ্ম কুড়াই।

আসবে আজ?
এসো, বৃষ্টি নামাই...
ঠান্ডা বাতাসে তোমার কাঁপা শরীর ছুঁয়ে
অনুভূতির তীব্রতা বাড়াই।

একটু স্পর্শ করবে?
তোমাকে আমার রাতজাগা শূন্যতাগুলো
উপহার দিতে চাই।

আকাশ হবে?—তবেই
আমাদের দূরত্ব ঘুচবে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *