কথোপকথন

আর ফেরা হলো না



: কাল সারারাত ঘুমোলে না যে?
: কই? না তো!
: সারাক্ষণ তো আমার দিকেই তাকিয়ে ছিলে, আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে।
: হা হা হা! তুমিই তো আমার সব—তোমাকে না দেখলে, না ছুঁলে...মনটাকে ভালো রাখব কী করে?
: তুমি ভীষণ অদ্ভুত।
: আর তুমি? তুমি যে কী সুন্দর! তোমাকে ছুঁয়ে থাকতে একরকম অদ্ভুত শান্তি লাগে।

আমি যা করি, তার অনেকটাই ছেলেমানুষি—
তুমি নিশ্চয়ই বিরক্ত হও।
বিরক্তি প্রকাশের অনেক রকমের ভঙ্গি আছে,
তবুও শাস্তিস্বরূপ—
তুমি আর এক বারও আমার দিকে তাকাবে না, জানি।

: অনেক হয়েছে শাস্তি, এবার থামো নাহয়।
তোমায় কীভাবে বলি, বলো—
তোমাকে ভীষণ আগলে রাখতে ইচ্ছে করে,
অথচ ঠিকমতো পারিনি।

: তুমি বলেছিলে, “ফিরে এলে অনেক কথা বলব”—
আমার তো আর ফেরা হলো না...
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *