Bengali Poetry (Translated)

আমি চাই



আমি চাই, তুমি সারাক্ষণই আমার খোঁজখবর রাখো।
আমি চাই, তুমি জিজ্ঞেস করো, আমি খেয়েছি কি না, আমার কেমন লাগছে...
আমি চাই, তুমি আমাকে প্রায়ই বলো, 'তুমিই প্রথম, যাকে আমি এটা বলছি...ওটা বলছি...'
আমি চাই, প্রতি বারই বিদায় নেবার আগে তুমি আমাকে চুমু খেতে চাও।
আমি চাই, আমরা দু-জন পরস্পরকে গুডবাই বলার আগে তুমি আমাকে 'আই লাভ ইউ' বলো।
আমি চাই, কখনও কখনও, তুমি নিজ থেকেই আমার জন্য দু-একটা জিনিস আনো, যা আমি তোমার কাছে চাইনি।
আমি চাই, তুমি আমাকে প্রতিরাতেই বলো, তোমার সব কথা শেষ হবার আগে আমরা ঘুমোব না।
আমি চাই, তুমি নিজের হাতে আমার চোখের জল মুছে দাও।
আমি চাই, আমাকে বার বার হাসাতে তুমি মজার মজার গল্প বলো আর বলতেই থাকো।
আমি চাই, আমার ভুলগুলি তুমি শুধু আমাকেই বলবে, অন্য কাউকেই নয়।
আমি চাই, তুমি কখনওই আমাকে অন্য কারও সামনে না বকো।
আমি চাই, আমি তোমার রুমে ঢুকলে তোমার চোখে-মুখে হাসি ছড়িয়ে পড়ুক।
আমি চাই, আমি ভয় পেলে তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো, যতক্ষণ না আমার ভয়টা পুরোপুরিই চলে যায়।
আমি চাই, তুমি আমার নাকে-ঘাড়ে-পিঠে তোমার নাকটা মাঝে মাঝে ঘষে দাও।


আমি খুব করে চাই, তুমি আমাকে পরিপূর্ণভাবে, সারাটা মন-প্রাণ-আত্মা দিয়ে, সত্যিকার অর্থেই ভালোবাসো!
লেখাটি শেয়ার করুন

One response to “আমি চাই”

  1. আপনার এই কথাগুলি আমার হৃদয় স্পর্শ করে । কথাগুরি আমার হৃদয়ে ছিল কিন্তু কখনোই কলমের ডগায় আসেনি। বাহ! সুন্দর অনুভূতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *